Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডিসেম্বরে বাণিজ্যিক সেবায় যুক্ত হচ্ছে এয়ার তাহিতির ‘অল-বিজনেস’ এটিআর

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 13, 2026
ডিসেম্বরে বাণিজ্যিক সেবায় যুক্ত হচ্ছে এয়ার তাহিতির ‘অল-বিজনেস’ এটিআর

বাণিজ্যিক সেবায় যুক্ত হচ্ছে এয়ার তাহিতির ‘অল-বিজনেস’ এটিআর উড়োজাহাজ। ছবি- বিজ্ঞপ্তি

সম্পূর্ণ বিজনেস-ক্লাস কেবিনযুক্ত নতুন একটি ‘এটিআর ৭২-৬০০’ উড়োজাহাজ বুঝে পেয়েছে এয়ার তাহিতি। ২০২৬ সালের ডিসেম্বরে এটি বাণিজ্যিক সেবায় যুক্ত হবে। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এটিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এটিআরের তথ্য অনুযায়ী, ‘এটিআর হাইলাইন অল-বিজনেস ক্লাস’ নকশার উড়োজাহাজ গ্রহণকারী বিশ্বের দ্বিতীয় এয়ারলাইন্স হলো এয়ার তাহিতি। এর আগে চলতি বছরের শুরুর দিকে প্রথম এয়ারলাইন্স হিসেবে এই নকশার উড়োজাহাজ সেবায় যুক্ত করেছিল ‘বারজায়া এয়ার’।


নতুন এই উড়োজাহাজের কেবিনে ১-বাই-১ বিন্যাসে ২৬টি একক আসন রয়েছে। ফলে প্রতিটি যাত্রী সরাসরি চলাচলের পথে (আইল) যাওয়ার সুবিধা পাবেন। এছাড়া দম্পতিদের জন্য ব্যক্তিগত সারি, জিনিসপত্র রাখার আলাদা জায়গা, ইউএসবি এ+সি চার্জিং পোর্ট এবং এক্সিকিউটিভ-ধাঁচের ছাদ রাখা হয়েছে। এয়ার তাহিতির সঙ্গে যৌথভাবে তৈরি এর অভ্যন্তরীণ নকশায় পলিনেশীয় সংস্কৃতির ছোঁয়া রয়েছে।


‘এয়ার তাহিতি সিগনেচার’ নামে একটি নতুন প্রিমিয়াম সেবা চালুর ক্ষেত্রে এই উড়োজাহাজটি ব্যবহার করা হবে। এটি তাহিতির সঙ্গে বোরা বোরা এবং রাইয়াতিয়া-তাহাসহ ফ্রেঞ্চ পলিনেশিয়ার বিভিন্ন গন্তব্যকে যুক্ত করবে। এর পাশাপাশি ভাড়ায় চালিত বা চার্টার মিশনেও উড়োজাহাজটি ব্যবহার করা হবে। এই সেবার আওতায় বিশেষ গ্রাউন্ড সার্ভিস ও ভেতরে উন্নত মানের সেবা পাবেন যাত্রীরা।


বহর নবায়ন কর্মসূচির অংশ হিসেবে উড়োজাহাজটি এয়ার তাহিতির বহরে যুক্ত হয়েছে। তবে প্রথম ফ্লাইটের সুনির্দিষ্ট তারিখ কিংবা এই প্রিমিয়াম সেবার ভাড়ার হার সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।


সূত্র: পিআর (প্রেস রিলিজ)

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News