Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পুরো বিমানবহরে স্টারলিংক ইন্টারনেট চালু করল কাতার এক্সিকিউটিভ

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 13, 2026
পুরো বিমানবহরে স্টারলিংক ইন্টারনেট চালু করল কাতার এক্সিকিউটিভ

কাতার এক্সিকিউটিভের অতি-দূরপাল্লার সব উড়োজাহাজেই এখন থেকে মিলবে স্টারলিংক সংযোগ । ছবি- কাতার এয়ারওয়েজ

কাতার এক্সিকিউটিভের অতি-দূরপাল্লার সব উড়োজাহাজে চালু হয়েছে স্টারলিংক ইন্টারনেট সেবা। প্রতিষ্ঠানটির পুরো গাল্ফস্ট্রিম জি৭০০ ও জি৬৫০ইআর উড়োজাহাজের বহরে সফলভাবে এই সংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে আকাশপথে যাত্রার সময়ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন যাত্রীরা।


কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, স্টারলিংকের মাধ্যমে যাত্রীরা পুরো ফ্লাইটে দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে দীর্ঘ যাত্রাপথেও ভিডিও কনফারেন্স, অনলাইনে ভিডিও দেখা, বার্তা আদান-প্রদান এবং দাপ্তরিক কাজ করা যাবে।


স্টারলিংকের বৈশ্বিক নেটওয়ার্কের কারণে সমুদ্র, দুর্গম অঞ্চল ও আন্তর্জাতিক আকাশপথেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে উড়োজাহাজের ভেতরে ইন্টারনেটের গতি ও মান স্থলভাগের বাসা বা অফিসের সংযোগের সমান, এমনকি তার চেয়েও ভালো হতে পারে।


কাতার এক্সিকিউটিভের উড়োজাহাজ বহরের আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংযোগ স্থাপনের অধিকাংশ কাজ করেছে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রকৌশল দল এবং কাতার এয়ারওয়েজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার বিভাগ।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে কাতার এয়ারওয়েজ গ্রুপের কারিগরি সক্ষমতা ও পরিচালনাগত দক্ষতার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তারা।


প্রসঙ্গত, কাতার এক্সিকিউটিভের বহরে রয়েছে গাল্ফস্ট্রিম জি৭০০ ও জি৬৫০ইআর-এর মতো আধুনিক বিজনেস জেট। এসব উড়োজাহাজ দিয়ে বিশ্বের বিভিন্ন আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র এবং অবকাশযাপন গন্তব্যে বিরতিহীন দীর্ঘ ও অতি-দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনা করা হয়।


কাতার এক্সিকিউটিভ কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ। প্রতিষ্ঠানটি নিজস্ব বিজনেস জেট দিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সেবা দেয়। উড়োজাহাজ চার্টারের পাশাপাশি এয়ারক্রাফট ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ সহায়তা এবং ফিক্সড-বেস অপারেটর সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News