Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রধানমন্ত্রীর জাপানফেরত বিমানের স্পয়লার-ফ্ল্যাপসহ ৫ ব্যবস্থায় ত্রুটি

তদন্ত প্রতিবেদন জমা

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 13, 2026
প্রধানমন্ত্রীর জাপানফেরত বিমানের স্পয়লার-ফ্ল্যাপসহ ৫ ব্যবস্থায় ত্রুটি

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমানে পাঁচটি কারিগরি ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি । ছবি- সংগৃহীত

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে পাঁচটি কারিগরি ত্রুটির সত্যতা মিলেছে। বিমান কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে স্পয়লার, ফ্ল্যাপ, পিটট হিটিং এবং র‍্যাম এয়ার ফ্যান সিস্টেমে গোলযোগের বিষয়টি উঠে এসেছে। গত ২৯ অক্টোবর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ভিভিআইপি বহনকারী এই ফ্লাইটে ত্রুটি ধরা পড়ার পর দীর্ঘ প্রচেষ্টায় তা মেরামত করা হয়েছিল।


প্রতিবেদন অনুযায়ী, তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।


বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।


বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’


উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জাপান সফর শেষে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।


বিমানের নিজস্ব প্রকৌশল দল এবং জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করার পর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে রওনা দেয় ভিভিআইপি ফ্লাইটটি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News