Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দক্ষ জনশক্তি রপ্তানি ও বহুমুখী সহযোগিতা নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

দক্ষ জনশক্তি রপ্তানি ও বহুমুখী সহযোগিতা নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বেলারুশ মঙ্গলবার দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা, শিল্প, বাণিজ্য,  এবং জনযোগাযোগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাস্কো মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। এসময় দুই দেশের মধ্যে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


বৈঠকে কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি অভিবাসন, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প এবং পাট খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।


উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে জনযোগাযোগ সম্প্রসারণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন। একইসঙ্গে তারা পররাষ্ট্র দপ্তর পরামর্শসহ বিভিন্ন দ্বিপক্ষীয় কার্যপদ্ধতি আরও নিয়মিতভাবে কার্যকরের বিষয়ে একমত হন, যাতে অগ্রাধিকার খাতগুলোতে আলোচনা ত্বরান্বিত করা এবং সহযোগিতা এগিয়ে নেওয়া সম্ভব হয়।


প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈঠকে বেলারুশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন। অন্যদিকে বেলারুশের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে বেলারুশ সরকারের প্রস্তুতির কথা জানান।


বৈঠকের সমাপ্তিতে উভয় পক্ষ উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার প্রশংসা করেন এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ব্যাপারে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News