Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার তিন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, April 29, 2026
মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার তিন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে

ছবি: দূতাবাস

 

মিয়ানমারের মিয়াওয়াদিতে প্রতারণাচক্রের (স্ক্যাম সেন্টার) কবল থেকে উদ্ধার হওয়া আরও তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে।


মঙ্গলকার দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই তিনজনকে অন্তর্ভুক্ত করে এ পর্যন্ত প্রায় ৫০ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড ও মিয়ানমার সরকার এবং সংশ্লিষ্ট অংশীদার সংস্থাগুলোর সহযোগিতায় স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।


মিয়ানমারের থাই সীমান্তবর্তী মিয়াওয়াদি অঞ্চল বিশ্বব্যাপী সাইবার প্রতারণা চক্রের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News