Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এক বছরে আয় বাড়ল ৩১ শতাংশ, মার্কেটিং অ্যাওয়ার্ডসে সেরা এমিরেটস

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 13, 2026
এক বছরে আয় বাড়ল ৩১ শতাংশ, মার্কেটিং অ্যাওয়ার্ডসে সেরা এমিরেটস

গ্লোবাল পারফরম্যান্স মার্কেটিং অ্যাওয়ার্ডসে স্বর্ণ জিতল এমিরেটস । ছবি- সংবাদ বিজ্ঞপ্তি

২০২৬ সালের গ্লোবাল পারফরম্যান্স মার্কেটিং অ্যাওয়ার্ডসে স্বর্ণপদক জিতেছে বিমান পরিবহন সংস্থা এমিরেটস। প্রথমবারের মতো চালু হওয়া ‘বেস্ট ট্রাভেল, লেজার অ্যান্ড এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন’ বিভাগে এই পুরস্কার পেল প্রতিষ্ঠানটি।


এশিয়া প্যাসিফিক (এপিএসি) অঞ্চলে নিজেদের অ্যাফিলিয়েট মার্কেটিং কর্মসূচির সফল রূপান্তরের স্বীকৃতি হিসেবে এমিরেটসকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছে। এপিএসি বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ভ্রমণ বাজার, যেখানে অনলাইন ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলো একই অ্যাফিলিয়েট পার্টনারদের নিয়ে প্রতিযোগিতা করে।


এমিরেটস জানিয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনে সংস্থাটি। বিপুলসংখ্যক প্রকাশকের ওপর নির্ভরতা কমিয়ে তারা বেছে নেয় কার্যকর ও মানসম্পন্ন অংশীদারদের। পাশাপাশি অংশীদারদের সঙ্গে সরাসরি সম্পর্ক জোরদার করা, সবচেয়ে বেশি সুফল বয়ে আনে, এমন খাতে বিনিয়োগ বাড়ানো এবং নতুন নতুন অ্যাফিলিয়েট পার্টনার শ্রেণিতে কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেয়। এতে কার্যকারিতা ও দক্ষতা বজায় রেখেই মাত্র এক বছরে এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলে পারফরম্যান্স মার্কেটিং থেকে বিমান সংস্থাটির আয় ৩১ শতাংশ বেড়েছে।


এমিরেটসে পারফরম্যান্স মার্কেটিং কেবল প্রচারণার মাধ্যম নয়, বরং গ্রাহক বৃদ্ধির কৌশলগত চালিকাশক্তি হিসেবে কাজ করে। দুবাইয়ের একটি মূল দল এবং বিশ্বজুড়ে ৬০ জনের বেশি ডিজিটাল মার্কেটিং কর্মী এই কার্যক্রম পরিচালনা করেন। তারা বিশ্বজুড়ে ৮০টি বাজারের ৪ হাজারের বেশি রুটের জন্য ৫ হাজারের বেশি সার্বক্ষণিক ক্যাম্পেইন পরিচালনা করেন। এমিরেটসের ওয়েবসাইটের মাধ্যমে আসা নতুন গ্রাহকদের এক-তৃতীয়াংশের বেশি এই মাধ্যমগুলো থেকেই আসে।


এমিরেটস গ্রুপের করপোরেট কমিউনিকেশনস, মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বুত্রোস বুত্রোস বলেন, গ্লোবাল পারফরম্যান্স মার্কেটিং অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এই অর্জন গ্রাহক ও ব্যবসার জন্য প্রকৃত মূল্য সংযোজনে আমাদের দলের অঙ্গীকারেরই প্রতিফলন। এমিরেটসের বাণিজ্যিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি পারফরম্যান্স মার্কেটিং। তথ্যনির্ভর কঠোর বিশ্লেষণ ও কার্যকর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার সমন্বয়ে আমাদের দল ব্যবসায় উল্লেখযোগ্য সুফল এনে দিচ্ছে।


তিনি আরও বলেন, ‘সুস্পষ্ট কৌশল, সুনির্দিষ্ট লক্ষ্য এবং সুশৃঙ্খল বাস্তবায়নই এই সাফল্যের মূল ভিত্তি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আমরা বুকিংয়ের মান ও আয়ের ক্ষেত্রে আরও ভালো ফল অর্জন করেছি। এটি সবার জন্যই লাভজনক, এ সাফল্যে যুক্ত সব দলকে অভিনন্দন।’


এর আগে গ্লোবাল সার্চ অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইউজ অব সার্চ (ট্রাভেল/লেজার)’ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার পর এমিরেটসের ঝুলিতে এই নতুন অর্জন যুক্ত হলো।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News