Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের বি-১/বি-২ ভিসায় কী কী করতে পারবেন?

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, June 20, 2026
যুক্তরাষ্ট্রের বি-১/বি-২ ভিসায় কী কী করতে পারবেন?

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের বি-১/বি-২ ভিসার সঠিক ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আজ দূতাবাসটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব আপনারই।”


দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের সাধারণত ভিসা নিতে হয়। অস্থায়ী সফরের জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা এবং স্থায়ীভাবে বসবাসের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রদান করা হয়।


ভিজিটর ভিসা হিসেবে পরিচিত বি-১ ও বি-২ ভিসা মূলত অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে বি-১ ভিসা ব্যবসায়িক কাজে, বি-২ ভিসা পর্যটন ও ব্যক্তিগত সফরের জন্য এবং বি-১/বি-২ ভিসা উভয় উদ্দেশ্যে ব্যবহার করা যায়।


দূতাবাস জানায়, বি-১ ভিসাধারীরা ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করতে, বৈজ্ঞানিক, শিক্ষামূলক, পেশাগত বা ব্যবসায়িক সম্মেলনে অংশ নিতে, সম্পত্তি-সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করতে এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করতে পারবেন।


অন্যদিকে, বি-২ ভিসায় পর্যটন, অবকাশ যাপন, বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা গ্রহণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া কোনো পারিশ্রমিক ছাড়া অপেশাদার হিসেবে সংগীত, খেলাধুলা বা অনুরূপ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News