ফ্রি ভিসা বলে কিছু নেই: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 01, 2026
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে "ফ্রি ভিসা" নামে কোনো ভিসা নেই বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এক ভিসায় মালদ্বীপে এসে অন্য কোথাও কাজ করা অবৈধ বলেও সতর্ক করেছে তারা।
শনিবার হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, কেউ এভাবে কাজ করলে মালদ্বীপের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে কারও প্রলোভনে পড়ে ফ্রি ভিসায় বিদেশে যাওয়ার চেষ্টা না করতে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সবাইকে সচেতন হতে বলেছে হাইকমিশন।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.