Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাঁচিতে ২০ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 21, 2026
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাঁচিতে ২০ ফ্লাইট বাতিল

দ্য হিন্দু

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খারাপ আবহাওয়ার কারণে ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ ছাড়া আবহাওয়ার কারণে চারটি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।


বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, শনিবার দুপুর ১টা পর্যন্ত বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল প্রায় ১ হাজার মিটার। অথচ নিরাপদে বিমান ওঠানামার জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মিটার দৃশ্যমানতা প্রয়োজন।


বাতিল হওয়া ২০টি ফ্লাইটের মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ছয়টি ফ্লাইট রয়েছে। শুক্রবার থেকে ঘূর্ণিঝড়টির প্রভাবে ঝাড়খন্ডে মেঘলা আবহাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টি হচ্ছে।


রাঁচি আবহাওয়া কেন্দ্রের পরিচালক বাবুরাজ পিপি জানিয়েছেন, রোববার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে সকালে ঘন কুয়াশা থাকতে পারে। ২৩ নভেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।


শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝাড়খন্ডের চাইবাসা সদরে সর্বোচ্চ ৩৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া ঘাটশিলায় ৩২ দশমিক ৬, সিমডেগায় ২৮ দশমিক ২, জামশেদপুরে ২২ দশমিক ২ এবং রাঁচিতে ১২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যটির সর্বোচ্চ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এরপর তিন দিনে তা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শনিবার রাঁচিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জামশেদপুরে ১৯ দশমিক ৬ এবং ডালটনগঞ্জে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News