হামফ্রি ফেলোশিপে আবেদন আহ্বান মার্কিন দূতাবাসের
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 19, 2026
অর্থনৈতিক নীতি, স্বাস্থ্য নীতি বা প্রযুক্তি নীতি খাতে কর্মরত বাংলাদেশের মধ্যম পর্যায়ের পেশাজীবীদের কাছ থেকে হুবার্ট এইচ. হামফ্রি ফেলোশিপ কর্মসূচির জন্য আবেদন আহ্বান করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
ফুলব্রাইট কর্মসূচির আওতাধীন এই ফেলোশিপে নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে এক বছরের নন-ডিগ্রি স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নের সুযোগ থাকছে। দূতাবাস জানায়, ক্যারিয়ারের মধ্যবর্তী পর্যায়ে থাকা দক্ষ পেশাজীবীদের জন্যই মূলত এই কর্মসূচি সাজানো হয়েছে।
আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই, ২০২৬, শুক্রবার, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)। যোগ্যতার শর্তাবলি ও আবেদনপত্র পাওয়া যাবে ow.ly/7ecp50Zo9Uh ঠিকানায়, আর কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য দেখা যাবে ow.ly/WCjt50Zo9Ui।
আরও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা দূতাবাসের এক্সচেঞ্জ প্রোগ্রামস বিভাগের dhakausexchanges@state.gov ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।