হোটেল র্যাডিসনে প্রথমবারের মতো তুর্কি ইফতারের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, February 17, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে পবিত্র রমজান উপলক্ষে দেশে প্রথম তুর্কি-থিমভিত্তিক ইফতার ও ডিনার বুফে ‘সুলতান’স সোফরা’ চালু করেছে। এই আয়োজনের সহযোগী ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্স।
মঙ্গলবার বিকেলে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ক্লাস্টার
জেনারেল ম্যানেজার ডুকো ডি এভ্রেন ভ্রিস, টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার
ইসলাম গুরে, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাসুর রহমান ভূঁইয়া
এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মনজুরুল হক
মজুমদার তুরস্ক থেকে আগত দুই দক্ষ শেফ চেলিক আহমেদ মেলিকগাজি এবং ওনহান হাসান গাজিয়ানটেপের
সঙ্গে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তুর্কি বাবুর্চিদের প্রত্যেকের ২০ বছরেরও বেশি সময়ের রান্নার অভিজ্ঞতা আছে। শেফ অনহান ‘বাকলাভা’ ও ‘কুনাফে’-এর মতো ঐতিহ্যবাহী তুর্কি মিষ্টান্ন বিশেষজ্ঞ। অন্যদিকে শেফ চেলিক শর্মা, তানতুনি, কাবাব ও কোফতার মতো মুখে পানি আনা জনপ্রিয় তুর্কি খাবার প্রস্তুতে দক্ষ।
বুফের মূল্য জনপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৫০ টাকা। ট্রাস্ট ব্যাংকসহ অন্যান্য নির্বাচিত ব্যাংক কার্ড ব্যবহার করলে ‘একটি কিনলে তিনটি বিনামূল্যে’ অফার পাওয়া যাবে।
রমজানজুড়ে টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে চলছে ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন। অর্থাৎ, হোটেলে ইফতারি করলে একজন সৌভাগ্যবান অতিথি জিতে নিতে পারবেন ঢাকা-ইস্তানবুল যাওয়া-আসার ফ্লাইট টিকিট।
হোটেলে একটি বিশেষ তুর্কি শপও চালু করা হয়েছে। সেখানে সরাসরি তুরস্ক থেকে আনা ঘর সাজানোর পণ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও সাজগোজ করার পণ্যও পাওয়া যাচ্ছে।
মূল বুফের পাশাপাশি কর্পোরেট আয়োজন, পারিবারিক জমায়েত বা ব্যক্তিগত অনুষ্ঠানে বাড়িতে ইফতার বক্স নিয়ে যাওয়ার সুবিধা থাকবে। ন্যূনতম ৮ হাজার ৯৫০ টাকায় বিভিন্ন খাবার সংগ্রহ করে এই ইফতার বক্স নেওয়া যাবে।
এছাড়া হোটেল লবিতে চালু হয়েছে ইফতার বাজার। অতিথিরা এই বাজার থেকে পরিবার, বন্ধু বা অফিসের জন্য খাবার কিনতে পারবেন।
কর্পোরেট ইফতার আয়োজনের জন্য বিশেষ হল ব্যবস্থার পাশাপাশি রমজান মাসে পরিবারসহ আরামদায়ক সময় কাটাতে বিশেষ ‘রমজান রিট্রিট’ রুম প্যাকেজের অফারও চালু করেছে এই হোটেল।