Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইতালির স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা

ইতালির স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত


ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।


দূতাবাসের ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল সোমবার (১ জুন) এ নির্দেশনা প্রকাশ করে। নির্দেশনায় ভাষা দক্ষতার সনদ, স্পনসরের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।


অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া

নির্দেশনায় জানানো হয়, যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পোর্টালে যথাযথভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে এবং ভিসা আবেদন জমাদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করে দেবে। শিক্ষার্থীদের পৃথকভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ইমেইল ঠিকানায় ভিএফএস গ্লোবাল যোগাযোগ করবে বলে জানানো হয়েছে।


স্পনসর সংক্রান্ত নির্দেশনা

স্পনসরের যোগ্যতার বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং কাজিনদের আর্থিক গ্যারান্টিও গ্রহণযোগ্য হবে। এছাড়া ইতালিতে বসবাসরত নিকটাত্মীয়রাও শিক্ষার্থীর স্পনসর হিসেবে বিবেচিত হবেন।


ভাষা দক্ষতার সনদ

ভাষাগত দক্ষতার সনদ বাধ্যতামূলক উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, কেবলমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদ গ্রহণযোগ্য হবে। উক্ত সনদে আবেদনকারীর মৌখিক বোধগম্যতা, লিখিত বোধগম্যতা, কথ্য এবং লিখন দক্ষতা স্পষ্টভাবে উল্লিখিত থাকতে হবে।


অন্যান্য কাগজপত্র

অধ্যয়নের সত্যতা প্রমাণের জন্য আবেদনপত্রের সঙ্গে সিআইএমইএ (CIMEA) সনদ অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু (Declaration of Value) জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস।


দূতাবাস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির ভিত্তিতে স্টুডেন্ট ভিসার আবেদন জমাদানের সর্বশেষ তারিখ আগামী ২৯ অক্টোবর।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News