Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইতিহাদ এয়ারওয়েজ জুন মাসে ঢাকায় মৌসুমী ফ্লাইট চালু করবে

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, April 09, 2026
ইতিহাদ এয়ারওয়েজ জুন মাসে ঢাকায় মৌসুমী ফ্লাইট চালু করবে

ছবি: ইতিহাদ

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আগামী ২৬ জুন থেকে ঢাকায় মৌসুমী ফ্লাইট চালু করতে যাচ্ছে, যা দুই দেশের মধ্যে যাত্রী পরিবহন, বাণিজ্য এবং কার্গো সংযোগ আরও গতিশীল করবে।


আবুধাবি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে, যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। ঢাকা ও আবুধাবির মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এই সেবা চালু করা হচ্ছে বলে এয়ারলাইনটি জানিয়েছে।


বোয়িং ৭৭৭ বিমানে পরিচালিত এই ফ্লাইটে ২৮টি বিজনেস ক্লাস এবং ৩৭৪টি ইকোনমি ক্লাস আসন থাকবে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ কার্গো পরিবহনের সুবিধাও রাখা হয়েছে, যা গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে পণ্য চলাচলে সহায়তা করবে।


ইতিহাদ জানিয়েছে, এই রুটটি তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ কৌশলের অংশ এবং এর মাধ্যমে আবুধাবিকে দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক বাজারের হাব হিসেবে আরও শক্তিশালী করা হবে।


নতুন এই রুটটি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প, বিশেষত পোশাক ও বস্ত্র খাতকে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকার বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের বড় একটি অংশ বসবাস ও কাজ করে। নতুন ফ্লাইটটি দুই দেশের মধ্যে পারিবারিক যোগাযোগ সহজ করার পাশাপাশি আবুধাবি হয়ে অন্যান্য গন্তব্যে নিরবচ্ছিন্ন সংযোগও নিশ্চিত করবে।


যুক্তরাজ্য, ইতালি এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও আবুধাবি হয়ে ঢাকায় আসার ক্ষেত্রে ইতিহাদের ফ্লাইট ব্যবহারের সুযোগ পাবেন।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতিহাদসহ সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো বিশেষ আকাশপথ ব্যবহার করে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করে আসছে। 


 সূত্র: গালফ নিউজ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News