Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জরুরি চিকিৎসায় রানওয়ে থেকে ফিরল বিমান বাংলাদেশের চেন্নাইগামী ফ্লাইট

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, April 09, 2026
জরুরি চিকিৎসায় রানওয়ে থেকে ফিরল বিমান বাংলাদেশের চেন্নাইগামী ফ্লাইট

বিমান বাংলাদেশের চেন্নাইগামী একটি ফ্লাইট বুধবার উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড আগে রানওয়ে থেকে ফিরে আসতে বাধ্য হয়, কারণ বিমানে থাকা একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় পতাকাবাহী বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটটি বেলা ১১:২০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও যাত্রীর শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। পরে অসুস্থ যাত্রীকে বিমানেই অক্সিজেন সহায়তা দেওয়া হয়।


প্রায় দুই ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি দুপুর ১:১০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে।


বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


সূত্র: বাংলাদেশ বেতার

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News