Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইউএস-বাংলার সহযোগিতায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জমকালো বৈশাখী ‘ফুড ফেস্টিভ্যাল’

ইউএস-বাংলার সহযোগিতায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জমকালো বৈশাখী ‘ফুড ফেস্টিভ্যাল’

ছবি: ওহিদুজ্জামান টিটু

ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর সহযোগিতায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বৈশাখী ফুড ফেস্টিভ্যাল’।

আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল আয়োজিত এই উৎসবে থাকবে অনন্য সাংস্কৃতিক ও রন্ধন অভিজ্ঞতা, বাঙালি স্বাদ ও আভিজাত্যের সমন্বয়।

আয়োজনে লাইভ ইলিশ স্টেশনসহ পান্তা ইলিশ, সরিষা ইলিশ, বিফ মেজবানি, বিফ কালা ভুনা, চিকেন রোস্ট, ভুনা খিচুড়ি, বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টান্ন ও রসমালাই থাকবে। খাবারের পাশাপাশি থাকবে প্রাণবন্ত ঐতিহ্যবাহী সাজসজ্জা, লাইভ পারফরম্যান্স, ফেস পেইন্টিং এবং আকর্ষণীয় ফটো বুথ।

এছাড়া, অতিথিরা অংশ নিতে পারবেন আকর্ষণীয় র‍্যাফল ড্র-তে। র‍্যাফল ড্র-তে বিজয়ী দম্পতি কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ হাজার টাকায় (জনপ্রতি) পাওয়া যাবে ‘বৈশাখী লাঞ্চ’, ৭ হাজার টাকায় ‘বৈশাখী ব্রাঞ্চ’ সাথে কমপ্লিমেন্টারি সুইমিং অ্যাক্সেস। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৯ হাজার টাকায় পাওয়া যাবে ‘ফেস্টিভ্যাল ডিনার’ এবং লাইভ পারফরম্যান্স ও অনসাইট র‍্যাফল ড্র।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News