জাপানে শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি প্রেরণ: মন্ত্রণালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 18, 2026
ছবি: মন্ত্রণালয়
জাপানে উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ প্রেরণের সম্ভাবনা নিয়ে বুধবার একটি গুরুত্বপূর্ণ সভা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
"জাপানে উচ্চশিক্ষায় শিক্ষার্থী ও দক্ষ মানবসম্পদ প্রেরণে জাপানের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাবনা" শীর্ষক এই সভায় নীতি-নির্ধারক, ব্যাংকিং খাত ও শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের সামনে জাপানের বর্তমান প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়।
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি ও শিক্ষার্থীদের জাপানে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান এবং জাপান সেলের প্রধান (যুগ্মসচিব) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।
জাপানে দক্ষ জনশক্তি ও শিক্ষার্থী প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির উপায় নিয়ে সভায় আলোচনা হয় বলে জানা গেছে।