Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

প্রতিবেদক | Published: Tuesday, June 16, 2026
বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

ছবি: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়


বিদেশে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানো, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করতে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমের বাস্তবায়ন আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করবে।


বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


সভায় দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন গন্তব্য দেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


এতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News