Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, October 08, 2026
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা


এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বেড়ে হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে দাম বেড়েছিল ৬ টাকা ১৩ পয়সা।


বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ধরা হয়েছে ১ দশমিক ১৮ ডলার। এ দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত।


আগে জেট ফুয়েলের দাম ঠিক করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করার পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণের এখতিয়ার দেওয়া হয় বিইআরসিকে।


প্রজ্ঞাপনের পর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News