Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানে প্যারিসে পৌঁছালো চ্যাম্পিয়ন পিএসজি

কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানে প্যারিসে পৌঁছালো চ্যাম্পিয়ন পিএসজি


ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর নতুন চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-কে বিশেষ বিমানে করে প্যারিসে পৌঁছে দিয়েছে কাতার এয়ারওয়েজ। 


সোমবার এক এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহাভিত্তিক বিমান সংস্থাটি জানায়, চ্যাম্পিয়নস লিগের বিশেষ লিভারিতে সজ্জিত একটি বোয়িং ৭৭৭ বিমানে করে পিএসজির খেলোয়াড়, কর্মকর্তা এবং কাঙ্ক্ষিত ট্রফিটি প্যারিসে ফিরেছে।


বিমানটিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিশেষ লিভারি বা রঙিন নকশা ব্যবহার করা হয়েছিল, যা ক্লাবটির ঐতিহাসিক এই জয়কে স্মরণীয় করে রাখতে তৈরি করা হয়েছে। 


এটি পিএসজির ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়, যা ক্লাবের জন্য এক অনন্য মাইলফলক মুহূর্ত।


২০২২ সাল থেকে পিএসজির সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব বজায় রাখা কাতার এয়ারওয়েজ সাম্প্রতিক বছরগুলোতে ফুটবল, ফর্মুলা ওয়ান, টেনিসসহ বিভিন্ন বৈশ্বিক ক্রীড়া ইভেন্টে স্পনসরশিপের মাধ্যমে তাদের উপস্থিতি সম্প্রসারণ করেছে।


কাতার এয়ারওয়েজ বলেছে, এই ফ্লাইট তাদের বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে ভক্ত, দল এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে সংযুক্ত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News