Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শেনজেন দূতাবাসগুলোর সতর্কবার্তা: কাগজপত্রের দায় আবেদনকারীর

শেনজেন দূতাবাসগুলোর সতর্কবার্তা: কাগজপত্রের দায় আবেদনকারীর


ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস সোমবার এক যৌথ নোটিশে জানিয়েছে, ভিসা আবেদনের সঙ্গে সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ কাগজপত্র জমা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের।


দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, “মনে রাখবেন, আপনার আবেদনের সঙ্গে সঠিক ও সম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়ার দায়িত্ব আপনার নিজের।”


যৌথ এই বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের তৃতীয় পক্ষ বা দালালের ওপর নির্ভর না করে নিজেদের কাগজপত্রের যথার্থতা ও পূর্ণতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।


শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে সাধারণত ভ্রমণ পরিকল্পনা, আবাসনের ব্যবস্থা, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং ভ্রমণের উদ্দেশ্য-সংক্রান্ত নথিসহ বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়।


দূতাবাসগুলো বলেছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেকোনো ভুল তথ্য, অসঙ্গতি বা অসম্পূর্ণ নথিপত্রের কারণে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News