Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কী আছে মার্কিন বাহিনীর নতুন ‘টি-১৯এ কেস্ট্রেল’ প্রশিক্ষণ বিমানে

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 13, 2026
কী আছে মার্কিন বাহিনীর নতুন ‘টি-১৯এ কেস্ট্রেল’ প্রশিক্ষণ বিমানে

ভবিষ্যৎ পাইলটদের জন্য ৪টি নতুন অ্যাক্রোব্যাটিক বিমান আনল মার্কিন বিমান বাহিনী । ছবি- সংগৃহীত

ভবিষ্যৎ পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং একটি ডেমোনস্ট্রেশন টিম গঠনের জন্য চারটি টি-১৯এ কেস্ট্রেল অ্যাক্রোব্যাটিক প্রশিক্ষণ বিমান উন্মোচন করেছে মার্কিন বিমান বাহিনী। কোলোরাডো স্প্রিংসে অবস্থিত এয়ার ফোর্স একাডেমিতে এই বিমানগুলো উন্মোচন করা হয়।


যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানিয়েছে, সামরিক পাইলট প্রশিক্ষণ শুরু করার আগে ক্যাডেটরা যেন পর্যাপ্ত ফ্লাইট টাইম এবং অ্যাক্রোব্যাটিক বা কসরতপূর্ণ ওড়ার বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিমানগুলো আসার মাধ্যমে একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণ আরও এক ধাপ এগিয়ে যাবে।


প্রতিবেদনে জানানো হয়, টি-১৯এ কেস্ট্রেল হলো দুই আসনের, একক ইঞ্জিনের জিবি১ গেমবার্ড বিমান। কার্বন-ফাইবার কাঠামোর এই বিমানগুলো অ্যারকানসাসের বেন্টনভিলে অবস্থিত ‘গেম অ্যারোস্পেস কম্পোজিটস্’ প্রস্তুত করেছে। বিমান বাহিনী একাডেমির ইতিহাসে এই প্রথম এমন বিমান যুক্ত হলো, যা অ্যাক্রোব্যাটিক বা কসরতপূর্ণ বিমান চালনার উপযোগী। একাডেমি এবং এর ৩০৬তম ফ্লাইং ট্রেনিং গ্রুপের ছয়জন সামরিক পাইলটকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে, যারা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা ও বাস্তবায়ন করবেন।


সরকারি কোনো তহবিল বা বাজেট ছাড়াই সম্পূর্ণ করপোরেট ও ব্যক্তিগত অনুদানের অর্থে ৩০ লাখ ডলারে এই চারটি বিমান সংগ্রহ করা হয়েছে। তবে খুচরা যন্ত্রাংশ ও গ্রাউন্ড ইকুইপমেন্ট বাবদ অতিরিক্ত প্রায় চার লাখ ডলার খরচ করেছে বিমান বাহিনী। এই বিমান বহরের বার্ষিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ১০ লাখ ডলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

বিমানগুলোর সব কার্যক্রম ডেভিস এয়ারফিল্ড থেকেই পরিচালিত হবে এবং নির্ধারিত কঠোর নিরাপত্তা নির্দেশিকা মেনে এগুলো চালানো হবে।


সূত্র- ইউএ.নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News