Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কেন এআই দিয়ে বিমানের টিকিট বুকিং নিষিদ্ধ করছে ইউনাইটেড এয়ারলাইনস

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
কেন এআই দিয়ে বিমানের টিকিট বুকিং নিষিদ্ধ করছে ইউনাইটেড এয়ারলাইনস

ছবি- সংগৃহীত

যাত্রীদের হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিমানের টিকিট বুকিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস। সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ারলাইনসটি। নিরাপত্তাঝুঁকি ও যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘনের আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।


বর্তমানে কেনাকাটা, পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সাশ্রয়ী দামে পণ্য খুঁজতে এআই টুল ব্যবহার করছেন অনেকে। মেটার মিউজ ও ওপেনএআইয়ের ডটসের মতো টুল দিয়ে এসব কাজ করা সম্ভব। বিমানের টিকিট বুক করার ক্ষেত্রেও এআই এজেন্ট ব্যবহার করতে হলে গ্রাহকের ব্যক্তিগত পেমেন্ট তথ্যের প্রয়োজন হয়।


ইউনাইটেড এয়ারলাইনসের মতে, ব্যক্তিগত তৃতীয় পক্ষের এআই সহকারীর সঙ্গে অ্যাকাউন্টের তথ্য শেয়ার করলে গ্রাহকের সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে। এ ছাড়া এসব টুলের মাধ্যমে অনিচ্ছাকৃত কেনাকাটা, অ্যাকাউন্টে পরিবর্তন কিংবা গ্রাহকের মাইলেজপ্লাস মাইল ব্যবহারের মতো ঘটনা ঘটতে পারে।


নতুন নিয়ম কার্যকর করতে নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি ট্রাভেল এজেন্সি ও টিকিট বিক্রির বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করবে ইউনাইটেড। তবে অনুমোদনহীন তৃতীয় পক্ষের এআই এজেন্ট বা সহকারীদের মাধ্যমে টিকিট বুকিংয়ের সুযোগ থাকবে না।


অন্যদিকে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনস। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, এয়ারলাইনসটি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তাদের ফ্লাইটের তথ্য দেখার সুযোগ দিচ্ছে।


তবে ইউনাইটেড এয়ারলাইনসের টিকিট গুগল ফ্লাইটস, কায়াক ও হপারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বুক করা যাবে। কিন্তু এআই বট ব্যবহার করে শিগগিরই ইউনাইটেডের সাশ্রয়ী ভাড়ার টিকিট খুঁজে পাওয়ার সুযোগ থাকছে না।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News