Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ক্লাস ফাঁকি ও পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থী ভিসা বাতিলের ঝুঁকি: মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, August 22, 2026
ক্লাস ফাঁকি ও পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থী ভিসা বাতিলের ঝুঁকি: মার্কিন দূতাবাস


শিক্ষার্থী ভিসাধারীরা যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজেদের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে তাঁদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।


২২ আগস্ট শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি ভাষায় এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।


পোস্টে বলা হয়, "আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।"


দূতাবাস আরও জানিয়েছে যে, "সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।"


কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষাপটে নাকি নিয়মিত সচেতনতামূলক উদ্যোগ হিসেবে এই নোটিশ প্রকাশ করা হয়েছে, তা দূতাবাসের পোস্টে স্পষ্ট করা হয়নি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News