Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কোরিয়াগামী বাংলাদেশি কর্মীদের ব্যক্তিগত তথ্য না দিতে সতর্ক করল বোয়েসেল

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 09, 2026
কোরিয়াগামী বাংলাদেশি কর্মীদের ব্যক্তিগত তথ্য না দিতে সতর্ক করল বোয়েসেল


দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড কারও সঙ্গে শেয়ার না করার সতর্কতা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।


বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 


এক সতর্কবার্তায় বোয়েসেল জানিয়েছে, অননুমোদিত ব্যক্তি বা প্রতারক চক্র বোয়েসেল, এইচআরডি কোরিয়া, ইপিএস বা কোরিয়ান নিয়োগকর্তার পরিচয় ব্যবহার করে কর্মপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।


বোয়েসেলের তালিকায় জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, ই-মেইল ও অন্যান্য যোগাযোগের তথ্য, বোয়েসেল/ইপিএস-সংক্রান্ত User ID, Password, OTP, PIN ও Verification Code-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে Job Roster ও Employment-সংক্রান্ত তথ্যও অন্যের কাছে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়, WhatsApp, Messenger, Facebook, IMO বা ই-মেইলের মাধ্যমে কেউ এসব তথ্য চাইলে তা দেওয়া উচিত নয়। বিশেষ করে OTP, Password, PIN কিংবা Verification Code শেয়ার না করার জন্য কর্মীদের সতর্ক করেছে বোয়েসেল।


সংস্থাটি জানিয়েছে, বোয়েসেল, এইচআরডি কোরিয়া, ইপিএস বা কোরিয়ান নিয়োগকর্তার নাম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে তার পরিচয় ও দাবির সত্যতা যাচাই করা জরুরি। প্রতারণার শিকার হওয়া বা সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


বোয়েসেলের এ সতর্কতা মূলত ইপিএস-এর আওতায় বিদেশে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ব্যক্তিগত ও আবেদন-সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখার লক্ষ্যে দেওয়া হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News