Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হলো ১৬৫ বাংলাদেশিকে

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হলো ১৬৫ বাংলাদেশিকে

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার ও তদসংলগ্ন এলাকায় বসবাসরত ১৬৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আজ সকাল সাড়ে পাঁচটায় বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছেছেন। এদের মধ্যে ১৪৩ জন বেনগাজীস্থ ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর ২২ জন দুস্থ, অসহায় বা শারীরিকভাবে অসুস্থ।


শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করে তাদের নিরাপদের দেশে ফিরিয়ে আনে। বিমানবন্দরে কর্মকর্তারা ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেককে যাতায়ত ভাড়া, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করে দিয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সকলকে জানাতে অনুরোধ করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News