Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়ার মিসরাতায় স্বেচ্ছা প্রত্যাবাসনে বাংলাদেশিদের পাসপোর্ট জমা নেবে দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, August 13, 2026
লিবিয়ার মিসরাতায় স্বেচ্ছা প্রত্যাবাসনে বাংলাদেশিদের পাসপোর্ট জমা নেবে দূতাবাস

লিবিয়ার মিসরাতা ও আশপাশের এলাকায় অবস্থানরত স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট ও আউটপাস জমা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।


আগামী ১৪ থেকে ১৬ আগস্ট দূতাবাসের প্রতিনিধির কাছে এসব কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।


বুধবার প্রকাশিত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে চলেছে।


এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্ট জমা দিতে হলে মূল পাসপোর্ট ও একটি ফটোকপি সঙ্গে আনতে হবে, তবে জমা দিতে হবে শুধু মূল পাসপোর্ট। কারও পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদ শেষ হলে তাকে আউটপাস (ট্রাভেল পারমিট) জমা দিতে হবে।


আউটপাসের জন্য পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, সদ্য তোলা ছবি এবং ১৪ মার্কিন ডলার ফি সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।


পাসপোর্ট ও আউটপাস জমা নেওয়া হবে ১৪ থেকে ১৬ আগস্ট (শুক্র থেকে রোববার) পর্যন্ত। শুক্রবার বিকাল ৩টা থেকে ৬টা এবং শনি ও রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।


মিসরাতার সুক তুয়ানাসা এলাকার আফ্রিকা ট্রেড সেন্টারে অবস্থিত সরিকাতুল মোমাইয়েজুন কার্যালয়ে গিয়ে আগ্রহীদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News