Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়ায় আটক ৩৭ বাংলাদেশি মুক্ত

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, April 28, 2026
লিবিয়ায় আটক ৩৭ বাংলাদেশি মুক্ত

ছবি: সংগৃহীত

লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সম্প্রতি উদ্ধার হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করতে সক্ষম হয়েছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।


গত ২০ এপ্রিল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দূতাবাস প্রতিনিধির কাছে হস্তান্তর করে। মুক্তিপ্রাপ্ত সকলেই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।


ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 


মুক্তির পর লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম)-সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


রাষ্ট্রদূত ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং দ্রুত প্রত্যাবাসনে দূতাবাসের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।


দূতাবাস জানিয়েছে, উদ্ধারের পর থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নথিপত্র প্রস্তুতসহ মুক্তির সামগ্রিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে নিরলসভাবে কাজ করেছে দূতাবাস। বর্তমানে দ্রুততম সময়ে প্রত্যাবাসন নিশ্চিত করতে লিবিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।


বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে ভূমিকা রাখায় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News