নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ায় আটক যুবক
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, April 28, 2026
নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়েতে ঢুকে পড়ার
অভিযোগে ফেরদৌস (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর
সোয়া ৬টায় ওই যুবক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে কোন বাধা ছাড়াই
রানওয়েতে ঢুকে অ্যাপ্রোন এলাকায় চলে যান। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো
যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই।
বিমানবন্দরের দায়িত্বরত একটি
সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আটক যুবকের বাড়ি
মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার
জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই
রানওয়ের কাছে চলে আসেন। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তর থেকে দেশের
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর গতকাল (সোমবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর-সহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের
পরদিনেই এই ঘটনা ঘটেছে।