Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মার্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দিল দূতাবাস

মার্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দিল দূতাবাস


ঢাকাস্থ মার্কিন দূতাবাস শুক্রবার (৫ জুন, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৩০ মার্চ ২০২৬ থেকে নির্দিষ্ট কিছু শ্রেণির অনভিবাসী ভিসা প্রার্থীদের তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইল 'পাবলিক' বা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, A-3, C-3 (গৃহকর্মী হিসেবে আবেদনকারী), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T ও U ভিসা বিভাগের সকল আবেদনকারীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস "পাবলিক" বা উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা নির্ধারণ এবং আবেদনকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 


সামাজিক মাধ্যম প্রোফাইল উন্মুক্ত রাখা ভিসা যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

 

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেওয়া হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News