Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মিউনিখে লুফথানসার প্রথম এয়ারবাস, নাম দেয়া হলো ‘ডয়েচল্যান্ড’

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 12, 2026
মিউনিখে লুফথানসার প্রথম এয়ারবাস, নাম দেয়া হলো ‘ডয়েচল্যান্ড’

ছবি- লুফথানসা

ফ্রান্সের টুলুস থেকে যাত্রা করে জার্মানির মিউনিখে সফলভাবে অবতরণ করেছে লুফথানসার প্রথম এয়ারবাস এ৩৫০-১০০০ । বিমানটির নাম দেওয়া হয়েছে ‘ডয়েচল্যান্ড’।


এয়ারলাইনসটি জানিয়েছে, ‘এলএইচ৯৯০১’ নম্বরের এই ফ্লাইটটি বুধবার বিকেল ৩টা ৩৭ মিনিটে মিউনিখ বিমানবন্দরের উত্তর রানওয়েতে অবতরণ। এ সময় অনেক মানুষ বিমানটিকে স্বাগত জানান। পরে টার্মিনাল-২ এর পাশ দিয়ে ঘুরে বিমানটি লুফথানসার হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়।


‘ডি-এআইএফএ’ রেজিস্ট্রেশনের এই উড়োজাহাজে লুফথানসার শততম বার্ষিকীর বিশেষ রঙ ব্যবহার করা হয়েছে। এটি এই সিরিজের সপ্তম বিমান।


লুফথানসার এক্সিকিউটিভ বোর্ড সদস্য এবং মিউনিখ হাবের প্রধান হেইকো রেইটজ বলেন, এই বিমানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সবাই। এখানে যাত্রীরা সব শ্রেণীতেই প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি আমাদের ক্রুরাও পাবেন আধুনিক কর্মক্ষেত্র। জ্বালানি সাশ্রয়ী এই বিমানটি আমাদের বহর আধুনিক করার পথে বড় একটি মাইলফলক।


লুফথানসা জানায়, ‘ডয়েচল্যান্ড’ হলো এয়ারবাসের পক্ষ থেকে লুফথানসা গ্রুপকে দেয়া ৭০০তম বিমান। গ্রুপটি মোট ১৫টি এ৩৫০-১০০০ বিমান অর্ডার করেছে, যা ২০৩০ সালের মধ্যে হাতে পাবে। এর মধ্যে প্রথম ১০টি বিমান লুফথানসার মিউনিখ হাব থেকে পরিচালিত হবে।


আসন বিন্যাস ও যাত্রী ধারণক্ষমতা


এ৩৫০-৯০০ মডেলের চেয়ে প্রায় সাত মিটার লম্বা এই বিমানটির মোট দৈর্ঘ্য ৭৩ দশমিক ৮০ মিটার। চার শ্রেণীতে মোট ৩০০ জন যাত্রী বহন করতে সক্ষম এই বিমানটি।


কেবিন বিন্যাস পাঠকদের জন্য তুলে ধরা হলো—


ফার্স্ট ক্লাস: ৩ থেকে ৪টি আসন (যার মধ্যে দুইটি আলাদা ব্যক্তিগত  স্যুট এবং একটি বিশেষ ‘স্যুট প্লাস’ অন্তর্ভুক্ত)।


বিজনেস ক্লাস: ৪৯টি আসন (যার মধ্যে ৮টি ব্যক্তিগত স্যুট)।


প্রিমিয়াম ইকোনমি: ৩৫টি আসন।


ইকোনমি ক্লাস: ২১২টি আসন।


এছাড়াও, লুফথানসা গ্রুপের লম্বা  দূরত্বের বিমান বহরে এই প্রথম কোনো বিমানে স্টারলিংক চালিত সর্বাধুনিক ওয়াই-ফাই সেবা যুক্ত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর জাপানের টোকিও হানেডা বিমানবন্দরের উদ্দেশ্যে এই বিমানটির প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।


সূত্র- লুফথানসা

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News