Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইনের স্বীকৃতি পেল নভোএয়ার

মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইনের স্বীকৃতি পেল নভোএয়ার

-নভোএয়ার


অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবার মান ও যাত্রীদের সন্তুষ্টির স্বীকৃতি হিসেবে "মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন-২০২৬" বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে  দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। "বেস্ট কেবিন সার্ভিস (ডমেস্টিক)" বিভাগে পেয়েছে সিলভার পুরস্কার।


নভোএয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার রাজধানীর একটি হোটেলে ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর আয়োজিত "শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬" অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। 


অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।


পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতের পথচলায় তাঁদের অনুপ্রেরণা জোগাবে। তিনি জানান, যাত্রা শুরুর পর থেকেই এয়ারলাইন্সটি যাত্রীসেবার সর্বোচ্চ মান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


নির্ধারিত সময়ে ফ্লাইট চালানো ও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের আস্থা অর্জন করতে পারাকে তিনি গর্বের বিষয় বলে উল্লেখ করেন। যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার মান আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।


বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট চালাচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News