Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নির্ধারিত হজ ফ্লাইটেই ফিরবেন প্রবাসীরা, ভাড়া ২০ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট | Published: Friday, January 30, 2026
নির্ধারিত হজ ফ্লাইটেই ফিরবেন প্রবাসীরা, ভাড়া ২০ হাজার টাকা

কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস

হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কম ভাড়ায় দেশে ফেরার সুযোগ করে দিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নির্ধারিত হজ ফ্লাইটে ভাড়া নেওয়া হবে ২০ হাজার ৫০০ টাকা 

শুক্রবার (৩০ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ সুবিধা শুধু ফিরতি নির্ধারিত হজ ফ্লাইটের যাত্রীরাই পাবেন। আগামী ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বাংলাদেশে হজ ফ্লাইটে আসলে এবং ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ ফ্লাইটে গেলেই এই সুবিধা পাওয়া যাবে। ১৮ এপ্রিলের আগে কিংবা ৩০ জুনের পর পরিচালিত অন্য কোনো ফ্লাইটে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে না। অন্যান্য সকল ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে নিয়মিত ভাড়াই নেওয়া হবে।

জেদ্দা থেকে ঢাকায় আসা নির্ধারিত হজ ফ্লাইটের ভাড়া ২০ হাজার টাকা। আর যাওয়া- আসা মিলিয়ে ফ্লাইট ভাড়া হবে ৪০ হাজার টাকা। তবে মদিনা থেকে ঢাকায় ফিরলে হজ ফ্লাইটের ভাড়া ৫০০ টাকা বেশি নেওয়া হবে। আর এই রুটে যাওয়া-আসা মিলিয়ে খরচ পড়বে ৪২ হাজার টাকা। এই ভাড়াও কেবল উল্লিখিত সময়সীমার মধ্যেই কার্যকর থাকবে।

উল্লেখ্য, সাধারণত ঈদের আগে এই নির্ধারিত হজ ফ্লাইটগুলো দেশে যাত্রী ছাড়াই ফিরে আসতো। এবার ঈদের আগে প্রবাসীদের কম খরচে দেশে ফেরার সুবিধা দিবে সরকার। তবে এই সুবিধা সাময়িক। কারণ শুধু নির্ধারিত হজ ফ্লাইটে এ বিশেষ সুবিধা দেওয়া হবে। বিষয়টি অনেক গণমাধ্যম স্পষ্টভাবে তুলে ধরেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News