নর্থ সাউথের ইনোভেড ২০২৬ প্রতিযোগিতায় অংশীদার নভোএয়ার
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, January 29, 2026
ছবি: নভোএয়ার
দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব (এমআইবিসি) আয়োজিত আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক প্রতিযোগিতা ‘ইনোভেড ২০২৬’-এর 'পাওয়ার্ড বাই' স্পন্সর হিসেবে অংশীদার হয়েছে।
আয়োজকদের জানিয়েছে, প্রতিযোগিতাটি চলবে ৬ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত।
নভোএয়ারের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) সোহেল মজিদ বলেন, তরুণদের সৃজনশীল ও উদ্যোক্তামুখী চিন্তাধারাকে উৎসাহিত করে—এমন উদ্যোগে পাশে থাকতে পেরে নভোএয়ার গর্বিত। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রজন্মকে নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
এমআইবিসির প্রতিনিধি বদরুল হাসান রাফি জানান, ইনোভেড ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। তিনটি ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬০০টি দল অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
নভোএয়ার জানায়, শিক্ষা ও যুব উন্নয়নকে কেন্দ্র করে করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত রয়েছে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।