Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ওমান এয়ার-সালামএয়ারে নতুন সিইও নিয়োগ

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, August 22, 2026
ওমান এয়ার-সালামএয়ারে নতুন সিইও নিয়োগ


ওমানের দুই জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার ও সালামএয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ঘোষণা দিয়েছে। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ওমান এয়ার জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে সংস্থাটির সিইও হিসেবে দায়িত্ব নেবেন নাসের আল শারজি। এভিয়েশন, লজিস্টিকস এবং তেল-গ্যাস খাতে তার ২৫ বছরের বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। 


প্রতিবেদন অনুযায়ী, তিনি আগে আসইয়াদ গ্রুপ, ওকিউ এবং নামা ওয়াটার সার্ভিসেসের মতো প্রতিষ্ঠানে বড় জাতীয় প্রকল্প ও সাংগঠনিক রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি ছিলেন ট্রানসম হ্যান্ডলিংয়ের সিইও এবং ওমান এয়ারপোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির ভারপ্রাপ্ত সিইও।


ওমান এয়ারের চেয়ারম্যান এবং ওমানের ট্রান্সফরমেশন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী সাঈদ আল মাওয়ালি আশাপ্রকাশ করেন, শারজি’র নেতৃত্বে সংস্থাটি সাম্প্রতিক অগ্রগতি ধরে রেখে জাতীয় বিমান সংস্থা হিসেবে অবস্থান আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


২০২৪ সালের মে থেকে দায়িত্বে থাকা বিদায়ী সিইও কন কোরফিয়াতিসকেও ধন্যবাদ জানান আল মাওয়ালি। তার নেতৃত্বে সংস্থাটি আর্থিক স্থিতিশীলতা ও কার্যক্রম দক্ষতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, কোরফিয়াতিস সিইওর উপদেষ্টা হিসেবে সংস্থাটির সঙ্গে থাকবেন।


সালামএয়ারেও নতুন সিইও


অন্যদিকে সালামএয়ার জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে সংস্থাটির সিইও হিসেবে দায়িত্ব নেবেন ইঞ্জিনিয়ার ইয়াকুব বিন সাইফ বিন হামুদ আল কিয়ুমি। 


সংস্থার পরিচালনা পর্ষদ বিদায়ী সিইও এড্রিয়ান হ্যামিল্টন-ম্যানসের নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। টেকসই প্রবৃদ্ধি, কার্যক্রম দক্ষতা ও গ্রাহকসেবা উন্নয়নে এই নিয়োগ সংস্থার নতুন অধ্যায় শুরু করবে বলে জানানো হয়।


সালামএয়ার আরও জানায়, ওমান ভিশন ২০৪০-এর লক্ষ্য অনুযায়ী দেশটির পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিতে তারা অটল থাকবে।


সূত্র: টাইমস অব ওমান

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News