Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অসুস্থতা বা দুর্ঘটনায় ফ্লাইট মিস করলে হজযাত্রীরা বিমান ভাড়া ফেরত পাবেন — ধর্ম মন্ত্রণালয়

অসুস্থতা বা দুর্ঘটনায় ফ্লাইট মিস করলে হজযাত্রীরা বিমান ভাড়া ফেরত পাবেন — ধর্ম মন্ত্রণালয়

-কোলাজ ছবি

বৈধ কারণে নির্ধারিত ফ্লাইট মিস করলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরত দিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


বৃহস্পতিবার এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এ বছর হজ ফ্লাইট পরিচালনাকারী তিন বিমান সংস্থা-  বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।


মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে কোনো হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে এবং সেই যাত্রীর সঙ্গে সহযাত্রী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্যও হজে যেতে না পারলে — উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট হজযাত্রীর বিমান টিকিট প্রতিস্থাপন ও বিমান ভাড়ার অর্থ ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এয়ারলাইনসগুলোকে অনুরোধ করা হয়েছে।


তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই প্রতিস্থাপনের ফলে এয়ারলাইনসের নির্ধারিত কোটার কোনো হ্রাস বা বৃদ্ধি হবে না।


উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


এ বছরও অসুস্থতা এবং অন্যান্য কারণে বেশ কিছু হজযাত্রী ফ্লাইট মিস করেছেন। এই প্রেক্ষাপটেই ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের স্বার্থ সংরক্ষণে ধর্ম মন্ত্রণালয় এই বিশেষ নির্দেশনা জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News