Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অভিবাসী শ্রমিকদের 'অধিকারসম্পন্ন মানুষ' হিসেবে দেখার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

অভিবাসী শ্রমিকদের 'অধিকারসম্পন্ন মানুষ' হিসেবে দেখার আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে সহ-সভাপতির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: মন্ত্রণালয়

অভিবাসী শ্রমিকদের কেবল "ব্যবহারযোগ্য শ্রমশক্তি" নয়, অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে — জাতিসংঘ মঞ্চে এই কথা বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪-এ সহ-সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 


বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


তিনি গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি।


মন্ত্রী বলেন, নির্ভুল ও বিশ্লেষণভিত্তিক অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এখন অপরিহার্য। বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপরও তিনি জোর দেন।


জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্যনির্ভর অভিবাসনবিরোধী প্রচারণাকে এই মুহূর্তের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মোকাবিলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জনআলোচনার কোনো বিকল্প নেই।


সবশেষে তিনি বলেন, দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় “সমগ্র সরকার ও সমগ্র সমাজ” ভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য। 



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News