Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রথম বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান যুক্ত হলো ইজিপ্টএয়ারের বহরে

প্রথম বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান যুক্ত হলো ইজিপ্টএয়ারের বহরে

ছবি: বোয়িং

মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ার তাদের বহর আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের একটি উড়োজাহাজ বহরে যুক্ত করেছে। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং রোববার এই তথ্য নিশ্চিত করেছে।


এসএমবিসি অ্যাভিয়েশন ক্যাপিটাল থেকে ইজারায় নেওয়া মোট ১৮টি বিমানের মধ্যে এটি প্রথম সংযোজন। এর মধ্য দিয়ে মিশরে প্রথমবারের মতো ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান পরিচালনার যুগ শুরু হলো।


ইজিপ্টএয়ার জানিয়েছে, নতুন বিমানটি পুরোনো মডেলের তুলনায় জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ প্রায় ২০ শতাংশ কমাবে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিমানটি প্যারিস, ব্রাসেলস, ইস্তাম্বুল ও ভিয়েনাসহ ইউরোপীয় গন্তব্যে স্বল্প ও মধ্যমপাল্লার রুটে পরিচালিত হবে।


ইজিপ্টএয়ার হোল্ডিংয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহমেদ আদেল বলেন, প্রথম বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান গ্রহণ আমাদের বহর আধুনিকায়ন কৌশলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের টেকসই প্রবৃদ্ধি ও আধুনিক বহড়ের লক্ষ্যমাত্রার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।


বোয়িং জানিয়েছে, নতুন ৭৩৭-৮ মডেলটি ইজিপ্টএয়ারের বিদ্যমান নেক্সট-জেনারেশন ৭৩৭ বিমানের সঙ্গে কারিগরিভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বহরে একীভূত করা সহজ হবে এবং পরিচালন ব্যয়ও কমবে। বর্তমানে ইজিপ্টএয়ারের বহরে পুরোনো ৭৩৭ সিরিজের প্রায় ৩০টি বিমানের পাশাপাশি বোয়িং ৭৭৭ ও ৭৮৭ ড্রিমলাইনারও রয়েছে।


উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রথম ৭৩৭ বিমান ক্রয়ের মধ্য দিয়ে ইজিপ্টএয়ার ও বোয়িংয়ের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, তা এখন ছয় দশক পেরিয়েছে।


সূত্র: বোয়িং প্রেস রিলিজ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News