Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালদ্বীপে অসুস্থ দুই প্রবাসীকে দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

মালদ্বীপে অসুস্থ দুই প্রবাসীকে দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

ছবি: হাইকমিশন


মালদ্বীপে কর্মরত অসুস্থ বাংলাদেশি প্রবাসীদের নিরাপদে দেশে ফেরাতে বিমান টিকিট সহায়তা দিয়েছে মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।


মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালেতে অবস্থিত হাইকমিশনে উপকারভোগীদের হাতে টিকিট তুলে দেন, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন এ তথ্য জানিয়েছে। 


এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।


সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের যক্ষ্মায় ভুগছিলেন। একই জেলার আরেক বাসিন্দা মো. আজিজ প্রামাণিক (৫৫) সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় উভয়কেই দেশে ফেরার সহায়তা দেওয়া হয়।


হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বিদেশে থাকা প্রতিটি বাংলাদেশি জাতীয় পরিবারেরই অংশ। কেউ অসুস্থ বা সংকটে পড়লে হাইকমিশন সব সময় তাদের পাশে থাকবে।


তিনি বলেন, “বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূর্তে মানবিক সহায়তা, চিকিৎসা, নিরাপত্তা এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।”


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News