Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পর্যটনে বৈশ্বিক সংযোগ জোরদারে বোটফ-এর বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত

পর্যটনে বৈশ্বিক সংযোগ জোরদারে বোটফ-এর বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ওহিদুজ্জামান টিটু


বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বোটফ - BOTOF) বৃহস্পতিবার ঢাকায় তাদের বার্ষিক সদস্য সম্মেলন ২০২৬ আয়োজন করেছে। সম্মেলনে আন্তর্জাতিক বিমান সংস্থার প্রতিনিধি, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন কর্তৃপক্ষ এবং দেশের ভ্রমণ শিল্পের উদ্যোক্তারা অংশ নিয়ে বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজম বাজার বিকাশে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান।


রাজধানীর বনানীতে হোটেল সারিনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বোটফের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশি পর্যটকদের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা ক্রমাগত বাড়ার প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে।


স্বাগত বক্তব্যে বোটফ সভাপতি চৌধুরী হাসানুজ্জামান বলেন, সংগঠনটি বৈশ্বিক আউটবাউন্ড পর্যটনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি বলেন , “এই বার্ষিক আয়োজন বৈশ্বিক আউটবাউন্ড ভ্রমণ খাতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমাদের এই লক্ষ্য ও ভিশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমন বিশিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন পেয়ে আমরা গর্বিত।”



সম্মেলনে একাধিক দেশের পর্যটন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থাপনা দেন। ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ প্রধান মোহাম্মদ শোয়েব ও মালয়েশিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার স্বর্ণা দাস বাংলাদেশি পর্যটকদের জন্য মালয়েশিয়ার ভ্রমণ সুযোগ তুলে ধরেন। থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের বৈশালী শর্মা ও থাই এয়ারওয়েজের শফী উল আলম থাইল্যান্ডের আকর্ষণ ও বিমান সংযোগ নিয়ে আলোচনা করেন।


সৌদি ট্যুরিজম অথরিটির বাংলাদেশ প্রধান আমির হক সৌদি আরবের ক্রমবর্ধমান পর্যটন খাতের সম্ভাবনা উপস্থাপন করেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এস এম শরিফ এবং টার্কিশ এয়ারলাইন্সের মো. জাকির হোসেন আঞ্চলিক বিমান সংযোগ ও বাংলাদেশ বাজারের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।


প্রযুক্তি খাতের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। Sabre Travel Network (BD) Ltd কান্ট্রি জেনারেল ম্যানেজার ও প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল হক পর্যটন শিল্পে ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করেন এবং ট্রাভেলপোর্টের প্রতিনিধি প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেন।


অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নির্বাচনী প্যানেল “TOAB অগ্রগামী ঐক্যজোট”-এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। প্রার্থীরা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম ও দেশের পর্যটন শিল্পের উন্নয়নে তাদের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরেন। প্রার্থী ও বর্তমান TOAB সভাপতি মো. তাসলিম আমিন সোভন বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে।


তিনি বলেন, “বাংলাদেশের পর্যটন সম্ভাবনা অপরিসীম—বিশ্বকে আমরা যা উপহার দিতে পারি এবং দেশের মানুষ সীমান্তের বাইরে যে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ার যোগ্য, উভয় দিক থেকেই এর ব্যাপক সম্ভাবনা রয়েছে।” তাসলিম নির্বাচিত হলে ইনবাউন্ড ও আউটবাউন্ড উভয় খাত শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।


পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বোটফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল কাফী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রনি। আনুষ্ঠানিক পর্ব শেষে নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানটি টার্কিশ এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, ট্যুরিজম মালয়েশিয়া, থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষ, সৌদি ট্যুরিজম অথরিটি, ট্রাভেলপোর্ট এবং সেবার ট্রাভেল নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত হয়।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News