Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আঞ্চলিক পর্যটন উন্নয়নে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদক | Published: Friday, May 22, 2026
আঞ্চলিক পর্যটন উন্নয়নে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: ওহিদুজ্জামান টিটু


আঞ্চলিক পর্যটন খাতের উন্নয়ন ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF Dhaka) ২০২৬ এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বোটফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


বোটফ-এর বার্ষিক সদস্য সম্মেলন ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।


পর্যটন বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF Dhaka) ২০২৬ সফলভাবে আয়োজন ও প্রচারের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতেই এই চুক্তি স্বাক্ষর করা হয়। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে এ মেলা অনুষ্ঠিত হবে।


এটিএফ ঢাকার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রা-এর সম্পাদক মহিউদ্দিন হেলাল এবং বোটফ’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি চৌধুরী হাসানুজ্জামান।


সমঝোতা অনুযায়ী, বোটফ এটিএফ ঢাকা ২০২৬ আয়োজনের সহযোগী সংগঠন/ফোরাম হিসেবে কাজ করবে। পাশাপাশি বোটফ সদস্যরা বিশেষ ছাড়ে এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণের সুযোগ পাবেন।


এই সহযোগিতার মাধ্যমে বি-টু-বি (B2B) নেটওয়ার্কিং, আউটবাউন্ড পর্যটন প্রসার, আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ আরও জোরদার করা হবে।


১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ আউটবাউন্ড, ডোমেস্টিক ও ইনবাউন্ড ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আয়োজকদের আশা, ১৫টিরও বেশি দেশের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে, যা পর্যটন খাতের বিনিয়োগ, গন্তব্য প্রচার, জ্ঞান বিনিময় এবং বি-টু-বি নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।


অনুষ্ঠানে বক্তারা পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক পর্যটন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।


স্বাক্ষর অনুষ্ঠানে বোটফ সদস্যবৃন্দ, পর্যটন খাতের পেশাজীবী, শিল্পখাতের নেতৃবৃন্দ, বিভিন্ন এয়ারলাইন্স প্রতিনিধি, বিভিন্ন দেশের ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (NTO)-এর প্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News