Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রাশিয়ায় বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটরা নিরাপদ

রাশিয়ায় বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটরা নিরাপদ

ছবি: মস্কো টাইমস


রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কে একটি সামরিক প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির একটি কৌশলগত বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। 


সোমবার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু উড়োজাহাজটি অবতরণের জন্য নামছিল, তখনই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো অস্ত্র বা ওয়ারহেড ছিল না।


বিধ্বস্ত হওয়ার আগেই উড়োজাহাজের ক্রু সদস্যরা ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাইলটরা নিরাপদ আছেন এবং মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বিমানটিকে সরাসরি মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। বিধ্বস্ত স্থান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠতেও দেখা যায় ওই ভিডিওতে।


সূত্র: দ্য মস্কো টাইমস 


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News