Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রোগনির্ণয় প্রতিবেদন থেকে খরচের প্রমাণ, মার্কিন চিকিৎসা ভিসায় যা যা লাগবে

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, July 25, 2026
রোগনির্ণয় প্রতিবেদন থেকে খরচের প্রমাণ, মার্কিন চিকিৎসা ভিসায় যা যা লাগবে


যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে বি-২ ভিসার আবেদনকারীদের অবশ্যই প্রমাণ দিতে হবে যে তাঁরা চিকিৎসা, এর সঙ্গে সংশ্লিষ্ট সব খরচ এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহন করতে সক্ষম। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।


শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি আবেদন কনস্যুলার কর্মকর্তারা আলাদাভাবে যাচাই করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে যুক্তরাষ্ট্রে আবেদনকারীর পরিকল্পিত কার্যক্রম আমেরিকার করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা তৈরি না করে।


বিবৃতিতে বলা হয়, “একজন বি-২ ভিসা আবেদনকারীকে চিকিৎসা, সংশ্লিষ্ট সব খরচ এবং ওই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।” 


“কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি না হয়।”, দূতাবাস বিবৃতিতে জানিয়েছে।  


বিবৃতির সঙ্গে দূতাবাস একটি তথ্যচিত্রও প্রকাশ করেছে, যেখানে চিকিৎসার জন্য বি-২ ভিসা আবেদনের সময় কী কী কাগজপত্র লাগতে পারে তা তুলে ধরা হয়েছে। 


দূতাবাসের তথ্য অনুযায়ী, এর মধ্যে রয়েছে— 


একজন চিকিৎসকের দেওয়া রোগনির্ণয় প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজনের কারণ ব্যাখ্যা; 


যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসকের কাছ থেকে আবেদনকারীর নির্দিষ্ট রোগ চিকিৎসা করার সম্মতিপত্র, যাতে চিকিৎসার মেয়াদ ও খরচের বিবরণও থাকবে; 


এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে যাতায়াত, চিকিৎসা ও জীবনযাত্রার খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ।


বি-২ ভিসা মূলত অ-অভিবাসী শ্রেণির ভিসা, যা পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা এবং চিকিৎসাসহ নানা ব্যক্তিগত ও অবকাশমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। প্রায়ই এটি বি-১ বাণিজ্যিক ভিসার সঙ্গে যৌথভাবে বি-১/বি-২ ভিসা হিসেবে ইস্যু করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News