Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সামরিক ড্রোন উৎপাদনে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ বিমান বাহিনী

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, January 27, 2026
সামরিক ড্রোন উৎপাদনে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ বিমান বাহিনী

ছবি: সংগৃহীত

চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনালের কাছ থেকে প্রযুক্তি কিনে দেশেই সামরিক ড্রোন আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) উৎপাদন করার ও জোড়া লাগানোর কারখানা স্থাপন করার জন্য সংশ্লিষ্ট দুই দেশের সরকারে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এই প্রকল্পে যৌথ কারিগরি সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির করে মানুষ ছাড়াই আকাশযান উৎপাদন করে আত্মনির্ভরশীলতা অর্জন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। এখানে মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম ইউএভি এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষমতাসম্পন্ন ইউএভি তৈরি করা হবে। প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ইউএভি সংযোজন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের পর দেশীয় মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি শিল্প দক্ষতা উন্নয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। এসব ইউএভি সামরিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও ব্যবহার করা হবে।

এই চুক্তি বাস্তবায়িত হলে দেশীয় ইউএভি উৎপাদনে পূর্ণ আত্মনির্ভরশীলতার পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং আইন ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News