সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, কোনো পর্যটক ছিলেন না
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, December 27, 2025
আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.