Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সেপ্টেম্বরে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র

সেপ্টেম্বরে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করা এবং সেবার মান ও দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।


দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর থেকে সাধারণ ভিসার আবেদন গ্রহণ এবং আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের নিয়মেই সরাসরি দূতাবাস থেকে করা হবে।


নতুন ব্যবস্থায় কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন করতে আবেদনকারীদের আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের তারিখ, পদ্ধতি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে দূতাবাস।


তবে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবাগুলো আগের মতোই দূতাবাস থেকে প্রদান করা হবে।


দূতাবাস আরও জানিয়েছে, কেভিএসির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি, ভিসা আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী পৃথক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।


ভিসা আবেদনকারীদের সর্বশেষ তথ্য জানতে দূতাবাসের পরবর্তী বিজ্ঞপ্তিগুলো অনুসরণ করার এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News