তিন দিন বন্ধ থাকবে কনস্যুলার সেবা
স্টকহোমে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা পরিবর্তন
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, January 10, 2026
স্টকহোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ঠিকানায় স্থানান্তর করা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দূতাবাস নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম।
নোটিশ অনুযায়ী, দূতাবাসের নতুন ঠিকানা হবে—
Skytteholmsvägen 2, 4th Floor, 171 44 Solna, Sweden
চ্যান্সারি স্থানান্তরের কারণে এবং ই-পাসপোর্ট সংক্রান্ত যন্ত্রপাতি ও সার্ভার সরিয়ে নেওয়ার জন্য আগামী ২৯ ও ৩০ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ২০২৬—এই তিন দিন দূতাবাসের সব ধরনের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
যেসব আবেদনকারী উল্লিখিত তারিখগুলোতে ই-পাসপোর্ট সেবার জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদেরকে ২৮ জানুয়ারির আগে অথবা ৪ ফেব্রুয়ারির পর দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।