তারিখ পরিবর্তন: আড্ডু সিটিতে ০২-০৩ জানুয়ারি কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ হাইকমিশন
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, December 23, 2025
আড্ডু সিটি ও পার্শ্ববর্তী দ্বীপসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা দিতে বাংলাদেশ হাইকমিশন, মালে থেকে একটি প্রতিনিধি দল আগামী ০২-০৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আড্ডু সিটি সফর করবে।
সোমবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ড সংক্রান্ত আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত সময়ে অনলাইন আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত ফিসসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য +৯৬০ ৯৫১৪৬৩৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এই সফরটি ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়েছে।