Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

টেকসই পর্যটন গড়তে জাতীয় মহাপরিকল্পনা প্রস্তুত সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, April 08, 2026
টেকসই পর্যটন গড়তে জাতীয় মহাপরিকল্পনা প্রস্তুত সংসদে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের পর্যটন শিল্পকে টেকসই ও সমন্বিতভাবে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী দুই দশককে সামনে রেখে একটি সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।


ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অর্থনীতিতে পর্যটন খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।


প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে পর্যটন উন্নয়নকে গুরুত্ব দিয়ে পাঁচটি মূল প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষ ট্যুর গাইড তৈরি, রন্ধনশৈলীভিত্তিক পর্যটন সম্প্রসারণ, কমিউনিটি ও এথনিক ট্যুরিজমের বিকাশ, পাশাপাশি ওয়াটার, ইকো ও গ্রামীণ পর্যটনের উন্নয়ন।


তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’র একটি খসড়া ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। এতে পর্যটন খাতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা তৈরি, পর্যটন ক্লাস্টার গঠন, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় পর্যটনের সম্প্রসারণ এবং জীববৈচিত্র্য রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।


এছাড়া কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।


বর্তমানে দেশের ৩০টিরও বেশি জেলায় আকর্ষণীয় পর্যটন গন্তব্য চিহ্নিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জেলার নিজস্ব বৈশিষ্ট্য ও সম্ভাবনা বিবেচনায় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্প আরও গতিশীল হবে এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News