Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

টোয়াবের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

টোয়াবের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফের নেতৃত্বে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।


আজ টোয়াব কার্যালয়ে আয়োজিত দায়িত্ব ‘হস্তান্তর ও গ্রহণ’ অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়। 


অনুষ্ঠানে টোয়াবের সাবেক ও নবনির্বাচিত পরিচালক, সাবেক পরিচালক, সদস্য এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ভোটারসহ সংগঠনের সব সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের প্রসার, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও গতিশীল ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করবে।


তিনি আরও বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং টোয়াব সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিকে নতুন নেতৃত্ব অগ্রাধিকার দেবে।


বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সদস্যদের সহযোগিতা কামনা করেন।


প্রসঙ্গত, গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য টোয়াবের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন।


নির্বাচনে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মোহাম্মদ হানিফ নির্বাচিত হন। এছাড়া প্রথম সহ-সভাপতি হিসেবে সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি (১) মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি (২) জিয়াউর রহমান জাকির, অর্থ পরিচালক জহির আহমেদ হেলাল, হিসাব পরিচালক মো. জহির উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মো. ফিরোজুল ইসলাম নির্বাচিত হন।


এ ছাড়া মিডিয়া ও জনসংযোগ পরিচালক হিসেবে মো. মিজানুর রহমান, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক নাঈমুল হাসান, তথ্যপ্রযুক্তি পরিচালক মোমিনুল ইসলাম আসিফ, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক এ. বি. এম. জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক হিসেবে শাখওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন।


পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. মহি উদ্দিন সেলিম, তামিম আহমেদ ও মো. নুরুল আনোয়ার। পাশাপাশি সহযোগী সদস্য গ্রুপের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাসির উদ্দিন বাদল।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News