Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি কমায়: বেবিচক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, January 22, 2026
তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি কমায়: বেবিচক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

তথ্যের অবাধ প্রবাহ প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবং দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক।


বৃহস্পতিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


বেবিচক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


তিনি বলেন, তথ্য অধিকার আইন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম কার্যকর হাতিয়ার। এ আইন নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে।


সঠিক নিয়ম মেনে তথ্য দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়ে এবং সাধারণ মানুষের আস্থা দৃঢ় হয়। যা সবার জন্যই ইতিবাচক।


বেবিচক চেয়ারম্যান বলেন, ঐ সংস্থা আইন অনুযায়ী নিয়মিতভাবে প্রকাশযোগ্য তথ্য নিজস্ব মাধ্যমে সরবরাহ করে আসছে, যা কর্তৃপক্ষের প্রতি জনআস্থা বজায় রাখতে সহায়তা করে।


প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ প্রশিক্ষণ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News